ওসি শাহজাহান আলী
সারাদেশ

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ ৪ জনকে স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এরিয়ায় অবস্থিত বগুড়া হাইওয়ে বিভাগের অন্তর্ভুক্ত হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৪ জনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

তারা হলেন- ওসি শাহজাহান আলী, এসআই জাহিদ, কনস্টেবল আজম ও রুহুল আমিন।

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন।

তিনি জানান, ওসি শাহজাহান আলী চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হাটিকুমরুল হাইওয়ে থানায় যোগদান করেন। গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার ওসি শাহজাহান আলীসহ মোট ৪ জনকে নির্ধারিত সময়ের আগেই ক্লোজড করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। কর্তব্যে অবহেলা, অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের স্ট্যান্ড রিলিজ করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা