সারাদেশ

সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমা আক্তারসহ সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ

তিনি জানান, নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর কোনো পদে একক প্রার্থী থাকলে তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়। সেই অনুযায়ী রাঢ়ীপাড়া ইউপিতে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের ১৩টি পদের সবটিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তিনি আরও জানান, বাগেরহাট জেলার ৯ উপজেলার মোট ৬৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। রোববার ভোট হওয়ার কথা রয়েছে। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের পর ৩৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদের একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা