সারাদেশ

খোলা আকাশের নিচে ক্লাস করলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কওমি মাদরাসাগুলো খুলেছে।

ঘণ্টা বাজিয়ে রোববার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসরুমে পাঠদান শুরু হয়।

তবে ভিন্ন চিত্র দেখা গেছে রাজশাহীর চারঘাট পৌর এলাকার পিরোজপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করেছে খোলা আকাশের নিচে। এছাড়া পঞ্চম শ্রেণির ক্লাস হয়েছে পাশের আরেকটি বিদ্যালয়ে।

এই বিদ্যালয়ে মোট ২৯২ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে আজ পঞ্চম শ্রেণির ৬০ জনের মধ্যে উপস্থিত ছিলো ৫০ জন। অপরদিকে, তৃতীয় শ্রেণির ৮০ শিক্ষার্থীর মধ্যে ৫৫ জন উপস্থিত ছিলো।

সরেজমিনে দেখা যায়, ওই বিদ্যালয়টি টিনসেডের। আগে অফিস, স্টোররুম ও শ্রেণিকক্ষ মিলে মোট ৯টি রুম ছিলো। কিন্তু বর্তমানে রয়েছে মাত্র দুটি। যার একটিতে দাপ্তরিকসহ শিক্ষকরা অন্যান্য কাজ করেন। অপরটি স্টোর রুম। এতে রাখা হয়েছে রড, সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রী। এছাড়াও বিদ্যালয়ের মাঠে পড়ে রয়েছে ইট, বালু ও মাটির স্তূপ।

রাজশাহীর চারঘাট পৌর এলাকার পিরোজপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুরাদ আলী জানান, করোনার শুরুতে দোতলা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিলো। কথা ছিলো ছয়মাসের মধ্যেই কাজ শেষ হবে। কিন্তু দেড় বছরের বেশি সময় পার হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল দপ্তর। তাই বাধ্য হয়েই খোলা আকাশের নিচে ক্লাস করাতে হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা