সারাদেশ

পুকুরে চাষ হবে কাকিলা মাছ

নিজস্ব প্রতিনিধি, যশোর: দেশে প্রথমবারের মতো কাকিলা মাছের কৃত্রিম প্রজননের কলাকৌশল উদ্ভাবন করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) স্বাদু পানি উপকেন্দ্র যশোরের বিজ্ঞানীরা।

তিন বছর নিবিড় গবেষণার পর গত ২৫ আগস্ট প্রজননকৃত মাছের ডিম থেকে পোনা বের হওয়ার মধ্য দিয়ে সফলতা পান তারা। এখন এই মাছ চাষ সম্ভব হবে পুকুর বা বদ্ধ জলাশয়ে।

মূলত সুচের মতো লম্বাটে এই মাছটি ‘নিডল ফিস’ প্রজাতির। বাংলায় এটি কাকিলা, কাকলে, কাইক্কা, গাংটুরি, কাইলাসহ বিভিন্ন নামে পরিচিত। জলবায়ুর প্রভাব, প্রাকৃতিক বিপর্যয়সহ নানা কারণে বিলুপ্ত হতে চলেছিলো এ জাতের মাছ।

কাকিলার দেহ লম্বা ও সামান্য চাপা। মাছটি প্রায় সিলিন্ডার আকৃতির। এগুলো লম্বায় ২৫ থেকে ৩০ সেন্টিমিটার হয়। পরিণত পুরুষ মাছের মাথার শীর্ষে লাল চূঁড়া দেখতে পাওয়া যায়। আর যার জন্য স্ত্রী ও পুরুষ মাছ সহজেই আলাদা করা যায়।

পুরুষ মাছের দেহ স্ত্রী মাছের তুলনায় অধিক সরু ও আকারে একটু ছোট হয়। এটি শিকারি মাছ। এরা ছোটমাছ খেয়ে থাকে। প্রাকৃতিক ও প্রবাহমান জলাশয়ে বিশেষ করে নদীতে ও বর্ষাকালে প্লাবিত অঞ্চলে এই মাছ প্রজনন করে। পরিণত মাছেরা ভাসমান জলজ উদ্ভিদ নেই এমন স্থানে বসবাস করলেও জলজ উদ্ভিদের পাতার নিচে ও ভাসমান শেকড়ে এদের স্ত্রীরা ডিম পাড়ে।

জানা যায়, প্রতি ১০০ গ্রাম খাবার উপযোগী কাকিলা মাছে ১৭.১ শতাংশ প্রোটিন, লিপিড ২.২৩ শতাংশ, ফসফরাস ২.১৪ শতাংশ ও ০.৯৪ শতাংশ ক্যালিসিয়াম রয়েছে। যা অন্যান্য ছোট মাছের তুলনায় অনেক বেশি।

গবেষক দলের প্রধান ও বিএফআরআই যশোর স্বাদু পানির উপকেন্দ্রের প্রধান ড. রবিউল আউয়াল হোসেন জানান, কাকিলা মাছের কৃত্রিম প্রজনন বাংলাদেশে এই প্রথম। বিশ্বের কোথাও এ মাছের কৃত্রিম প্রজননের কোনো তথ্য পাওয়া যায়নি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা