সারাদেশ

কাভার্ডভ্যান চাপায় দুই বিক্রয়কর্মী নিহত

নিজস্ব প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের সখীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাই‌কেল আরোহী দুই ওষুধ বিক্রয়কর্মী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ওসি এ কে সাইদুল হক ভূঁইয়া।

শ‌নিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দি‌কে ঢাকা-সখীপুর সড়কের দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লেন, এক‌মি ফার্মা‌সিউটিক্যাল কোম্পানির রিপ্রেজে‌ন্টি‌টিভ ও না‌টোর জেলার আরাফাত হোসেন ও গ্লু‌টেক ফার্মা‌সিউটিক্যাল কোম্পানির রিপ্রেজে‌ন্টি‌টিভ ও দিনাজপুর জেলার দেলোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, আরাফাত ও দেলোয়ার নামে ওষুধ বিক্রয়কর্মী মোটরসাইকেলে সখীপুরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তারা দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দি‌লে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে লাশ দুটি উদ্ধার ক‌রেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা