সারাদেশ

রাজশাহীতে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন মারা গেছেন। এর মধ্যে সংক্রমণে একজন এবং উপসর্গে ৪ জন মারা গেছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে ২ জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন এবং ১১ থেকে ২০ বছর বয়সী একজন মারা গেছেন। করোনায় মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় পাবনা জেলার ১ জন, নাটোরের ২ জন, রাজশাহীর একজন ও নওগাঁর একজনের মৃত্যু হয়েছে। এই ৫ জনের মধ্যে ২ জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ৩, ১৪ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩১ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।

এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১২ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৫ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের।

পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৭ দশমিক ৬১ শতাংশ, নাটোরের ১২ দশমিক ৫০ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৮ দশমিক ৩৩ নমুনায় করোনা ধরা পড়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা