সারাদেশ

গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে ৩৩ কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাসসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জালালপুর এলাকা থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার সিঞ্চন আহমেদ।

আটককৃতরা হলেন- গোলাপগঞ্জ থানার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজবাগ গ্রামের মোতাকিন আলীর ছেলে আলিম উদ্দিন (২৬), সিলেট দক্ষিণ সুরমা থানার বড়ইকান্দি এালাকার মৃত ইজ্জত আলী বাদশার ছেলে আতিকুর রহমান আতিক (৪৭) ও একই এলাকাট মৃত মঙ্গল হোসেনের ছেলে সুমন আহম্মদ (২৫)।

র‍্যাব-৯ সুত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের জালালপুর পয়েন্টে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা ও একটি মাইক্রবাসসহ তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল, ৬টি সিম কার্ড, নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা