সারাদেশ

তিস্তা গিলে খাচ্ছে বসতবাড়ি

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): তিস্তার পানি কমতে শুরু করলেও অব্যাহত ভাঙনে বসতবাড়ি, আবাদি জমি, বিভিন্ন প্রতিষ্ঠান, হাট-বাজার, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হচ্ছে। এর ফলে দিশেহারা হয়ে পড়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাবাসী।

গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার হরিপুর, বেলকা, তারাপুর, চন্ডিপুর শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে হরিপুর ইউনিয়নের কাশিম বাজার, পাড়া সাদুয়া, চরমাদারী পাড়া, লখিয়ার পাড়, মাদারীপাড়া এলাকায় অব্যাহত ভাঙনে শতাধিক বসতবাড়ি ও ১০০ হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, কাশিম বাজার, পাড়া সাদুয়া, চরমাদারী পাড়া, লখিয়ার পাড়, মাদারীপাড়া এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। পানি যতই কমছে ভাঙন ততই বাড়ছে। ইতিমধ্যে ওই এলাকার দু’টি মসজিদ নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়েছে শতাধিক বসতবাড়ি ও হাজারও একর ফসলি জমি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, চেয়ারম্যানদের মাধ্যমে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সরকারি বরাদ্দ এবং প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা