সারাদেশ

বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার ঢুষমারা থানায় বজ্রপাতে দুজন দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) পাট ধোয়ার কাজ করার সময়ে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম।

এ সময় আশংকাজনক অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আল আমিন হোসেন আহত জাহাঙ্গীর হোসেন (২৮),সোনা মিয়া (৩৫) কে মৃত ঘোষণা করেন।

জানা যায়, উপজেলার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকার পাট ধোয়ার কাজ করার সময়ে বৃষ্টি হয়ে বজ্রপাতের ঘটনায় ৩ জন দিনমজুর গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা আহতদের নৌকা যোগে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য আব্দুস সামাদ (৪৫) কে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।

অস্টমির চর ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার বজ্রপাতে দু জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা আমার ইউনিয়নের বাসিন্দা। দিনমজুরি করে তাদের সংসার চলে। বজ্রপাতে ২জন নিহত হবার ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা