সারাদেশ

পচে গেছে ৪০৫ কেজির রকেট মাছ

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের ভবের বাজারের পাশে ৪০৫ কেজি ওজনের একটি রকেট মাছ মাটিচাপা দিয়েছে পুলিশ।

রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছটি পচে যাওয়ায় মাটিচাপা দেয়া হয়।

জানা গেছে, খুলনা থেকে তিনটি রকেট মাছ আসে পার্বতীপুর মাছের আড়তে। এর মধ্যে একটি ভবের বাজারে, একটি নতুন বাজারে, অন্যটি চৌপথি বাজারে বিক্রির জন্য নিয়ে যান ব্যবসায়ীরা। ভবের বাজারে ৪০৫ কেজি ওজনের রকেট মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন আবুল হোসেন নামের এক ব্যবসায়ী। পচে যাওয়ায় পুলিশ মাছটি বাজারের পাশে মাটিচাপা দেয়া হয়।

ব্যবসায়ী আবুল হোসেন জানান, ২৫০ টাকা কেজি দরে বিক্রির জন্য এক ক্রেতার সঙ্গে দরাদরির সময় পুলিশ এসে মাছটি নিয়ে যায়। মাছটি বিক্রি করতে পারলে ১৫ থেকে ২০ হাজার টাকা লাভ হতো।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম জানান, মাছে পচন ধরায় মাটিচাপা দেয়া হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা