সারাদেশ

মাদক মামলায় যুবকের ৬ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারে মাদক মামলায় মো. ওমর ফারুক (৩৩) নামে এক যুবককে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেয়া হয়।

রোববার (৫ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেছেন কক্সবাজারের যুগ্ম দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হাসান।

কারাদণ্ডপ্রাপ্ত মো. ওমর ফারুক কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলী রহমানিয়া মাদসারা এলাকার মো. তাহেরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ জানুয়ারি শহরের ঝাউতলা প্রধান সড়কের মনির স্টোরের সামনে থেকে মো. ওমর ফারুককে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মোহাম্মদুল হক। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

রায়ের সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। আসামির আত্মসমর্পণ কিংবা গ্রেফতারের দিন থেকে সাজার মেয়াদ গণনা শুরু হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা