সারাদেশ

রাজাকারের দখলে মুক্তিযোদ্ধার জমি 

নিজস্ব প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে তালিকাভুক্ত এক রাজাকার পরিবার বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বসতভিটার জমি জোরপূর্বক দখলে নিয়ে ইমারত নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে।

আইন-আদালত ও স্থানীয়ভাবে সুরাহা না হওয়ায় শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারটি। শহরের কয়াগোলাহাট পুলিশ ফাঁড়ি এলাকায় তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধার স্ত্রী সাবেক শিক্ষিকা কোহিনুর বেগম বলেন, আমার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মহান মুক্তিযুদ্ধের বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। প্রতিবেশী তালিকাভুক্ত রাজাকার ইদ্রিস ও তার সাত ছেলে কামাল, সেলিম, নাঈম, কলিম, ফাহিম, জামাল ও জামিল অনেক দিন ধরে আমাদের চার হাজার ৯শ’ ৯০ দাগের উত্তর অংশে টিনের চালা বাড়িয়ে দিয়ে জোর পূর্বক দখলে নেওয়ার পাঁয়তারা করে।

এরপর ২০১০ সালের ৫ জুলাই আমরা তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। এক পর্যায়ে তারা টিনের চালা খুলে ফেলে। গত বছরের ২৮ ডিসেম্বর আমাদের ওই জায়গাটি আবার দখলে নিয়ে ইমারত নির্মাণ করে তারা। পেশি শক্তির বলে তারা আমাদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। বাধা দিতে গেলে গালিগালাজ ও হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

কোহিনুর বেগম আরও বলেন, বসতভিটার জমি উদ্ধারে সৈয়দপুর পৌরসভায় ৩ দফা অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আপোষের নামে সময় নষ্ট করছেন।

এ সময় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মতিউর রহমান বলেন, একজন তালিকাভুক্ত রাজাকারের এ ধরণের আচরণ সত্যি অবাক করার মতো। আসলে আমরা কোথায় বাস করছি? সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরও মনে হচ্ছে আমরা এখনও পরাধীন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা