সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় আহত ১০

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলার বগইর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস উল্টে ড্রাইভারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আল মোবারাকা পরিবহনের বাসটি বেলা ১১টার দিকে সড়কের বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় বাসটিতে থাকা ড্রাইভারসহ অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করে।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম বলেন, "দুর্ঘটনার খবর জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করা হয়। আহত যাত্রীদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। তবে বাকিদের আঘাত তেমন গুরুতর নয়।"

সাননিউজ/জেআই/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা