সারাদেশ

জরিমানার টাকা কমবেশি করার সুযোগ নেই

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন বলেছেন, ‘ই-প্রসিকিউশন ব্যবস্থা চালু হওয়ায় এখন থেকে গাড়ির চালককে জরিমানার টাকা জমা দিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যেতে হবে না। তাৎক্ষণিকভাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এর আগে কর্মকর্তারা জরিমানার একটি কাগজ ধরিয়ে দিয়ে ট্রাফিক অফিসে যোগাযোগ করতে বলতেন। জরিমানার টাকা কমবেশি করার সুযোগ ছিলো, এখন আর তা হবে না।’

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের উত্তর তেমুহনীতে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন’ কার্যক্রমের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, ‘ই-ট্রাফিক প্রসিকিউশনের মাধ্যমে যেকোনো গাড়ির আপডেট তথ্য তাৎক্ষণিক জানা যাবে। এতে সময় অপচয় রোধ ও দুর্নীতিও কমবে, যা আগে মেট্রোপলিটন পুলিশে ছিলো। এখন জেলায় জেলায় চালু করার পরিকল্পনা রয়েছে। এর অংশবিশেষ লক্ষ্মীপুরেও চালু করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মংনে থোয়াই মারমা প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা