সারাদেশ

মাদারীপুরে বাস চাপায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, ডাসার (মাদারীপুর): মাদারীপুরের ডাসারে ভাঙ্গাব্রিজ এলাকায় ঈগল পরিবহনের চাপায় এক ভ্যান চালক শুকুর গাজী (৩০) ও যাত্রী আমির বেপারী (৩৭) নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়ে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রায় ১ ঘন্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে গাড়ী ভাংচুর করে এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা বরিশাল মহাসড়কে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে ভাঙ্গাব্রিজ নামক স্থানে ঈগল পরিবহন এবং ভুরঘাটা থেকে আসা তিন যাত্রী নিয়ে একটি ভ্যান গাড়ী মস্তফাপুর আসছিল এসময় তাদের মুখোমুখি সংর্ঘষ হয়।

এরপর স্থানীয় বিংক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গাব্রিজ এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে এবং কয়েকটি গাড়ী ভাংচুর করে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মাদ সিকদার জানান, আমরা সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা