সারাদেশ

মুন্সিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত 

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: পদ্মার পানি বাড়ায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) জেলার ভাগ্যকূল পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৪৬ মিটার উপর দিয়ে এবং মাওয়া পয়েন্টে বিপৎসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী, কামারখাড়া, দিঘীরপাড়, পাঁচগাও এবং লৌহজং উপজেলার কলমা, কনকসার, হলদিয়া, কুমারভোগ, মেদিনীমন্ডল ইউনিয়নের নিচু গ্রাম গুলোতে পানি ঢুকে পড়েছে। টানা পানি বাড়ায় অপেক্ষাকৃত উঁচু এলাকাগুলোতেও পানি ঢুকতে শুরু করেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নরেন্দ্র শংকর চক্রবর্তী জানান, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত পদ্মায় পানি বাড়তে থাকবে। এরপর পানি কমার সম্ভাবনা আছে। তবে বৃষ্টিতপাত হলে আরও কিছুদিন পানি বাড়তে পারে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা