সারাদেশ

গৃহবধূকে ধর্ষণ: ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম আমজাদ হোসেন (৫০)।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন।

আমজাদ হোসেন সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার।

বগুড়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী মানসিক প্রতিবন্ধী। এ কারণে গৃহবধূকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন আমজাদ। এক পর্যায়ে ৪ আগস্ট ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে তার বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই গৃহবধূ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আমজাদ হোসেনের বিরুদ্ধে এলাকার জনসাধারণের আরও অনেক অভিযোগ রয়েছে। আমজাদ হোসেনকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা