সারাদেশ

মাদক পাচারকালে পুলিশ কনস্টেবল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে মাদক পাচারকালে মনির হোসেন নামে এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ।

গ্রেফতার মনির হোসেন মাধবপুর থানার পুলিশ কনস্টেবল। এছাড়া গ্রেফতার শাকিল মিয়া উপজেলার উত্তর বেজুড়া গ্রামের রঙ্গু মিয়ার ছেলে।

জানা গেছে, সোমবার (৩০ আগস্ট) রাতে মোটরসাইকেলযোগে মনির হোসেন তার বন্ধু শাকিলকে নিয়ে মাধবপুরের দিকে যাচ্ছিলেন। পথে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক রতন লাল দেবের নেতৃত্বে টহল পুলিশ তাদের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। পরে গাঁজাসহ তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

মহসিন আল মুরাদ জানান, কনস্টেবলসহ মনিরের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হাসানকে প্রধান করে কমিটি করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা