সারাদেশ

জামালপুর-বগুড়া নৌরুটে সি-ট্রাক চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুর-বগুড়া নৌরুটের বহুল কাঙ্ক্ষিত সি-ট্রাক সার্ভিস আবার চালু হয়েছে। উদ্বোধনের ১১ দিনের মাথায় বিকল হয়ে গিয়েছিলো সি-ট্রাকটি।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে জামালপুরের মাদারগঞ্জ-সংলগ্ন বগুড়ার সারিয়াকান্দির জামথল ফেরিঘাট থেকে ৭১ জন যাত্রী নিয়ে সারিয়াকান্দি সদরের কালীতলা ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে সি-ট্রাকটি।

জানা গেছে, গত সোমবার (২৩ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পরিচালিত শহীদ আব্দুর রউফ সেরনিয়াবাত সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়। পরে যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যায়। এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে আবার যাত্রা শুরু করেছে সি-ট্রাক।

স্থানীয় সি-ট্রাকের (ফেরি) ইজারাদার জাহিদুর রহমান উজ্জ্বল তালুকদার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা