সারাদেশ

ঝোপে মিললো শিশুর বস্তাবন্দী মরদেহ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাই উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি এলাকার একটি ঝোপের মধ্যে পুঁতে রাখা অবস্থায় আল আমীন (৭) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

আল আমীন স্থানীয় বড়বাঁকা গ্রামের কাতার প্রবাসী শহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

জানা গেছে, গত ২৮ আগস্ট (শনিবার) সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আল আমীন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ওই দিনই সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঝোপের মধ্যে একটি গর্ত থেকে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অ্যান্ড ক্রাইম) হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা