সারাদেশ

ব্যাংকের ভেতরে চোখে বালু ছুড়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল নগরীর অগ্রণী ব্যাংক লিমিটেডের সদর রোড শাখায় গ্রাহকের চোখে বালু ছুড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিলো। এ সময় জনি ডোম (৩৮) নামে একজনকে আটক করা হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ব্যাংকের গ্রাহক শাহাবুদ্দিন ও তার ভাই আমিরুল ইসলাম ৫ লাখ টাকা উত্তোলন করে রাস্তায় মোটরসাইকেলে উঠেছিলেন। তখন ব্যাংকে পূর্বে থেকে ছদ্মবেশ ধারণ করা ছিনতাইকারী গিয়ে বলে, আপনাদের কী যেন ভুল হয়েছে? ম্যানেজার আপনাদের ডাকছেন। তখন শাহাবুদ্দিন মোটরসাইকেল থেকে নেমে ব্যাংকের সিঁড়িতে উঠলে তার চোখে বালু ছুড়ে মারেন ছিনতাইকারী। গ্রাহক শাহাবুদ্দিন বিষয়টি বুঝতে পেরে ওই ছিনতাইকারীকে জাপটে ধরে মাটিতে ফেলে দেন। এরইমধ্যে তার ভাই ঘটনাস্থলে চলে আসেন। দুই ভাই ছিনতাইকারীকে আটকে ফেলেন। এরপর ছিনতাইকারীকে ব্যাংকে এনে থানায় খবর দেয়া হয়।

অগ্রণী ব্যাংক সদর রোড শাখার ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) সমর রঞ্জন দর্জি জানান, এটি বিচ্ছিন্ন ঘটনা। প্রতিদিন অনেক মানুষ আসেন লেনদেনের জন্য। কিন্তু কে ছিনতাইকারী তা শনাক্ত করা অসাধ্য ব্যাপার।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ছিনতাইয়ের অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা