সারাদেশ

ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২।

সোমবার (৩০ আগস্ট) ভোররাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খোকশাবাড়ী ইউনিয়নের মান্নান মণ্ডলের ছেলে মো. মাসুদ রানা মণ্ডল (৩৫), শিয়ালকোল ইউনিয়নের বিলধলি এলাকার মৃত আব্দুল ওয়াহাব তালুকদারের ছেলে মো. মাসুদুর রহমান মাসুদ (৩৮), জুড়ান আলী শেখের ছেলে মো. রুহুল আমিন রুবেল (৩৭)।

র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মিজান রানা জানান, সোমবার (৩০ আগস্ট) রাতে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়ারভিটা মাদরাসা পাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ (একশত) বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় ৪টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেলসহ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা