সারাদেশ

রাজশাহীতে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। রোববার (২৯ অগাস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামেক করোনা ইউনিটে মৃতদের মধ্যে ২ জন রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ১ জন রয়েছেন। এর মধ্যে করোনায় রাজশাহীর ২ জন এবং উপসর্গে রাজশাহীর ২ জন, নাটোরের ১ জন, নওগাঁর ১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ৭৫ জন, সন্দেহভাজন ৪৩ জন ও ২৪ জন করোনা নেগেটিভ রোগী ভর্তি রয়েছে। মোট ৪১৮টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১৭৬ জন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের এবং মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২১ দশমিক ৩১ শতাংশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা