সারাদেশ

অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশ উপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ আগস্ট) ভোর রাতে ঘোড়াশাল মিয়াপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে জালাল মিয়া (৩৫), ঘোড়াশাল মিয়া পাড়া গ্রামের হযরত আলীর ছেলে হৃদয় (২৩) ও একই গ্রামের শহিদুল আলমের ছেলে রায়হান আলম (২১)।

পুলিশ জানায়, রাতে মিয়াপাড়া গ্রামে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি টিম মিয়াপাড়া গ্রামে অভিযান চালায়। পরে সেখানের একটি বালুর মাঠে তাদের দাওয়া দিয়ে ৩ জনকে গ্রেফতার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫টি দেশিয় ছুরি উদ্ধার করা হয়।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা