সারাদেশ

ভেঙে গেলো ব্রিজের সংযোগ সড়ক

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার মানিকপীর এলাকায় একটি ব্রিজের সংযোগ সড়ক ভেঙে ভেসে গেছে। টানা বৃষ্টি ও পানির চাপের কারণে সংযোগ সড়কটি ভেঙে যায়।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, শুক্রবার (২৭ আগস্ট) বেংহারী বনগ্রাম ইউনিয়নের ভক্তেরবাড়ি ব্রিজের সংযোগ সড়কের একপাশ পুরোপুরি ভেঙে যায় এবং আরেকপাশেও ফাটল দেখা দেয়। এতে বন্ধ হয়ে যায় পথচারী ও যানবাহন চলাচল। দুর্ভোগে পড়েন ওই এলাকার হাজারও মানুষ।

সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, কয়েক দিন ধরে অতিবৃষ্টির কারণে ব্রিজের উত্তর পাশের ১৮ ফুট সংযোগ সড়ক ভেঙে গেছে। দক্ষিণ পাশের সংযোগ সড়কও ভাঙতে শুরু করেছে।

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের চলাচলের জন্য আপাতত সেখানে একটি বেইলি ব্রিজের ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৯-২০১০ অর্থবছরে ওই ব্রিজটি নির্মাণ করা হয়েছিলো। গত অর্থবছরে দুই কোটি টাকা ব্যয়ে এই সড়কের ১১ কিলোমিটার সংস্কার কাজ করা হয়। আপাতত সেখানে একটি বেইলি ব্রিজ নির্মাণের চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা