সারাদেশ

কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর একটি স্টিল কারখানা এবং শ্রীপুরের একটি ফিড মিলে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার লতিফগঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে নুর ইসলাম (৩৮) এবং ময়মনসিংহের ত্রিশাল থানার রাজাবাড়ী এলাকার জালাল উদ্দিনের ছেলে শরীফ হোসেন (২৬)। নুর ইসলাম টঙ্গীর মিলগেট এসএস স্টিল কারখানায় ফ্লোর ম্যান পদে চাকরি করতেন। আর শরীফ শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের নিউ হোপ ফিড মিলের প্যাকিং ডিভিশনে চাকরি করতেন।

জানা গেছে, সকালে কারখানায় রডের কাজ করছিলেন নুর ইসলাম। একপর্যায়ে রডের সঙ্গে বিদ্যুতের তারের স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

অন্যদিকে শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় নিউ হোপ ফিড মিলে কাজ করতেন শরীফ হোসেন। সকালের দিকে কাজ করার একপর্যায়ে কারখানার ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা