রংপুর কমিউনিটি গ্রুপের সদস্যরা
সারাদেশ

রংপুর কমিউনিটি গ্রুপের যাত্রা শুরু 

নিজস্ব প্রতিবেদক: যাত্রা শুরু করল রংপুরে বসবাসকারী ও রংপুরের সংশ্লিষ্ট ব্যাক্তিদের নিয়ে গঠিত ‘রংপুর কমিউনিটি’ গ্রুপের। করোনা সংকট চলাকালে ও সংকট–পরবর্তী সময়ে অসহায়, দুস্থ মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে রংপুর ও রংপুর বাইরের মানুষের পাশে দাঁড়ানো গ্রুপের এই লক্ষ্য।

শুক্রবার (২৭ আগস্ট) রাজধানীর হাতিরপুলের ২৩ ফ্রি স্ট্রিট স্কুলে বর্ণাঢ্য আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে এই কমিউনিটি গ্রুপের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন আব্দুস সামাদ মন্ডল (ডিপিডিসি)। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রানা, রোকোনুজ্জামান রনি,সহ-প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম,রাসেল আহমেদ, সিয়াম সহ অন্যান্য সদস্যরা।

এ সময় গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রানা বলেন, ‘মানুষের উপকারের কথা চিন্তা করে আমাদের এই গ্রুপের যাত্রা শুরু। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো গ্রুপের সকল সদস্যকে একে অন্যের পাশে থেকে সাহায্য করা। উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সকলে মিলে মানুষের জন্য কিছু করা। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং একান্ত ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এ উদ্যোগটি নিয়েছি আমরা।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা