সারাদেশ

বঙ্গবন্ধু খোকা থেকে হয়েছেন জাতির পিতা

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন বঙ্গবন্ধুর মমত্ববোধ ছিল অপরিসীম। গরীব দুঃখী মানুষের জন্য তাঁর অন্তর সবসময় কেঁদেছে। বঙ্গবন্ধু গরীব শ্রমজীবী মেহনতি মানুষকে সবচেয়ে বেশি ভালবাসতেন। দেশের মানুষের প্রতি মমত্ববোধ, ভালবাসার কারণেই বঙ্গবন্ধু খোকা থেকে জাতির পিতা হয়েছেন।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর জিরোপয়েন্টে জিপিও প্রাঙ্গনে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন- সিবিএ আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর আদর্শকে বুকে ধারণ সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। তিনি ১৫ আগস্ট এবং ২১ আগস্টে শাহাদতবরণকারী সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মো.আবুল হাসেম খান খাদেম এর সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মো.আলাউদ্দিন মিয়া, মো. মহসীন ভূইয়া, এ্যাড. হুমায়ুন কবির, মো. সফর আলী, মো.মশিকুর রহমান, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, সুলতান আহমেদ এবং পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন -সিবিএ এর সাধারণ সম্পাদক মো. আমজাদ আলী খানসহ জাতীয় শ্রমিক লীগ এবং ডাক কর্মচারী ইউনিয়ন- সিবিএ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্টে শাহাদতবরণকারী সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা