গত ২৪ ঘণ্টায়  রামেকে ৩ মৃত্যু
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায়  রামেকে ৩ মৃত্যু

সান নিউজ ডেস্ক: চিকিৎসাধীন অবস্থায় (০৪ আগস্ট) সকাল ৯টার সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিনজন মারা গেছেন।

আরও পড়ুন : গবেষণা জালিয়াতির অভিযোগ সামিয়া রহমানের পদাবনতি অবৈধ

মারা যাওয়া তিনজন হলেন- রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার ফিরোজা বেগম (৯২), চাঁপাইনবাবগঞ্জ সদরের সুরাতুন নেসা (৯০) ও নওগাঁর রাণীনগরের আব্দুল গাফফার (৬০)। এদের মধ্যে ফিরোজা বেগম ও সুরাতুন নেসা করোনা সংক্রমণে মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আব্দুল গাফফার।

করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আব্দুল গাফফার ২১ দিন চিকিৎসাধীন ছিলেন। এছাড়া করোনা সংক্রমণ নিয়ে সুরাতুন নেসা ৪ দিন এবং ফিরোজা বেগম ২ দিন চিকিৎসাধীন ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ২ জন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১ জন রোগী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

পরিচালক আরও জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১১ জন রোগী। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। ভর্তি অন্য ১ জন করোনা নেগেটিভ।

আরও পড়ুন : ঢাকায় আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান ৪ জন রোগী। গত এক দিনে হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই। এর আগে বুধবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ৫টিতে করোনা ধরা পড়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা