করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে
স্বাস্থ্য

করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

সান নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৮৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ৬৪ লাখ ২৬ হাজার ২৭৫ জনে।

আরও পড়ুন : চলন্ত বাসে ডাকাতি-সংঘবদ্ধ ধর্ষণ

অন্যদিকে, এ সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ লাখ ১৫ হাজার ১১৯ জন। আর এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৪৯ লাখ ৬৬ হাজার ৫১১ জন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য প্রকাশ করেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪১৬ জনের এবং শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৮৮৪ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৩৬ হাজার ৯০০ জন এবং মৃত ২৭৩ জন। ইতালিতে আক্রান্ত ৪৫ হাজার ৬২১ জন এবং মৃত্যু ১৭১ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৩ হাজার ৯১৯ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের। জাপানে মৃত ১২৫ জন এবং আক্রান্ত ১ লাখ ৯৫ হাজার ৮০১ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৬৫ জন এবং আক্রান্ত ৪০ হাজার ৯৬৭ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৬৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৩২ জন এবং ৩২ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকোতে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৬৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩৩ জনের।

প্রসঙ্গত , ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা