স্বাস্থ্য

বেড়েছে মৃত্যু ও শনাক্ত রোগী

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্ব জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৭২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩৪ হাজার ২২৭ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮৭ হাজার ৭৮২ জন।

আরও পড়ুন: অস্ত্রে নয় স্বাস্থ্যে বিনিয়োগ করুন

বুধবার (৩ আগস্ট) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় পাঁচশো। এছাড়া আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দুই লক্ষাধিক।

এতে জানা হয়, বিশ্ব জুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ২৪ হাজার ৩২৪ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত ৫৮ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৫৫ কোটি ৪৬ লাখ ১২ হাজার ৫৭৯ জন।

আরও পড়ুন: ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ

অন্যদিকে, ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৩৬৩ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত ১০ লাখ ৫৫ হাজার ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ৯ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ৭০২ জনের।

এছাড়া একদিনে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৬৭ হাজার ৬৭৮ জনের। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৫০০ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০৯ জন মারা গেছেন। এ নিয়ে জাপানে মোট ৩২ হাজার ৬৯৪ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন: চীনকে উপেক্ষা করে তাইওয়ানে পেলোসি

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা