সারাদেশ

পন্টুন ছিঁড়ে বিকল ওয়াসার শোধনাগার

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী ওয়াসার একমাত্র সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটির ইনটেক পয়েন্টে পদ্মা নদীর স্রোতে পন্টুন উল্টে পানি ওঠানোর ৬টি মেশিন নদীতে তলিয়ে গেছে। এতে নগরীতে পানি সরবরাহ করতে পারছে না প্রতিষ্ঠানটি।

স্থানীয়দের শঙ্কা, পরিস্থিতি চলমান থাকলে অচিরেই পানি সংকট দেখা দেবে। ২০১১ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়নে রাজশাহী নগরীর অদূরে পদ্মা নদীর পাড়ে গড়ে তোলা হয় নগরীর প্রথম ভূ-উপরিস্থ শহীদ এএইচএম কামারুজ্জামান পানি শোধনাগার।

গত ২২ আগস্ট নদীর পানির তোড়ে ইনটেক পয়েন্টের ভাসমান পন্টুনের একটি রশি ছিড়ে যায়। এতে ৬টি মেশিন পানিতে ডুবে যায়। এরপর থেকেই বন্ধ এই শোধনাগারের কার্যক্রম।

প্ল্যান্ট সুপারভাইজার মিন্টু কুমার সরকারের দাবি, এই মেশিগুলোতে নদীর পানি শোধন করে নগরীতে সরবরাহ করা হতো। এতে ভূগর্ভস্থ পানির চাপ কম পড়তো। এখন পরিস্থিতি বেগতিক হবে। এদিকে ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মাহমুদ বলছেন, সমস্যা সমাধানে তৎপরতা শুরু হয়েছে।

নানা প্রতিকুলতার মধ্যে এই শোধনাগার থেকে পুরো রাজশাহী নগরীতে দৈনিক ২ দশমিক ৭ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছিলো। তবে, গোদাগাড়িতে পদ্মা নদীর পাড়ে আরও একটি পানি শোধনাগার পরিকল্পনা নিয়েছে ওয়াসা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা