সারাদেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় আজ (২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। উন্নয়নমূলক ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজ করা হবে সেসব এলাকায়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ৫ ঘণ্টা সিলেট মহানগরীর বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর বাইপাস, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে, তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছেন বিউবো সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা