সারাদেশ

বরিশালে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে ২ হাজার ১৯৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হলেন।

হাসপাতাল সূত্র জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। যাদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ। একই সময়ে ১৩ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত সোমবার রাতের সবশেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা