সারাদেশ

করোনায় সাবেক বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট: মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ।

সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ফয়সল আলম।

রশিদ আহমদের বাড়ি সিলেটর গোলাপগঞ্জে। তিনি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী। তার ছোট ভাই ওহিদ আহমদ যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ছিলেন। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দুবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার জানাজা আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে।

সিলেট উইমেন্স হাসপাতালের পরিচালক এমদাদ হোসেন চৌধুরী জানান, মাওলানা রশিদ আহমদ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এক সপ্তাহ ধরে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা