সারাদেশ

স্ত্রীর সঙ্গে ভয়ংকর সাড়ে ৩ ঘণ্টা, অসহায় স্বামী!

নিজস্ব প্রতিবেদক: রাত তখন সাড়ে ৯টা। স্বামীসহ অটোভ্যানে চড়ে নবাবগঞ্জ যাচ্ছিল গৃহবধূ। পথে বাঁশবাড়িয়া গ্রামে হঠাৎ থেমে যায় ভ্যানটি। হঠাৎ রাস্তার পাশে ওত পেতে থাকা ৫ যুবক ভ্যান থামিয়ে চালককে পেটানো শুরু করে।

হতভম্ব হয়ে যান ভ্যান আরোহী স্বামী-স্ত্রী। চালককে পিটিয়েও ক্ষান্ত হয়নি, টেনে-হিঁচড়ে গৃহবধূসহ তার স্বামীকে পাশের বাগানে নিয়ে যায় তারা। তারপর কেটে যায় ভয়ংকর সাড়ে ৩ ঘণ্টা।

শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুরের দিওড় ইউপির বাঁশবাড়িয়া গ্রামে ঘটে যায় এ ঘটনা।

স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে বাগানের মধ্যে পালাক্রমে ধর্ষণ করে ওই ৫ যুবক। শত চিৎকার চেঁচামেচি করেও ধর্ষকদের হাত থেকে নিজের সম্ভ্রম বাঁচাতে পারেননি তিনি। চারদিকে ছিলো নিস্তব্ধতা। শুধু চাঁদের আলোয় সেসব বীভৎস দৃশ্য তাকিয়ে দেখে সেই অসহায় স্বামী।

রাত যখন ১টা, সাড়ে ৩ ঘণ্টা ধর্ষণ শেষে ওই দম্পতিকে বাগানেই ফেলে রেখে চলে যায় ৫ যুবক। এরপর স্বামীর বাঁধন খুলেই জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ -এ কল দেয় ধর্ষণের শিকার ওই গৃহবধূ। ফোন পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে। রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার কানিকাঠাল গ্রামের সুলতান হোসেনের ছেলে সিরাজুল ইসলাম, বাঘার পাড়া গ্রামের মহরমের ছেলে আব্দুল লতিফ, বেপারীটোলা গ্রামের কুরবান আলীর ছেলে শুভমিয়া, আকতার হোসেন এর ছেলে আবু রায়হান এবং মজিবর হোসেনের ছেলে ময়নুল ইসলাম।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি করে নিশ্চিত করে বলেন, নির্যাতনের শিকার নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।

তিনি আরো বলেন, পাঁচ আসামিকে আটক করার পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা