সারাদেশ

ছাগল নিয়ে পালানোর সময় ধরা খেলো দুই ভাই

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণমতি ব্রিজ এলাকায় মোটরসাইকেলে করে ছাগল চুরির সময় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোশারফ হোসেন পবন (৪০) ও মীর ইকবাল হোসেন স্বপন (৩০)।

জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে কালীগঞ্জ ফিরছিলেন মোশারফ হোসেন পবন ও তার ভাই মীর ইকবাল হোসেন স্বপন। পথে স্বর্ণমতি ব্রিজের পূর্ব পাড়ে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগল তুলে নিয়ে মোটরেসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় ছাগল মালিক জামিনুর রহমানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

ওসি সাইফুল ইসলাম জানান, রাতে আদিতমারী থানায় মামলা করেন ছাগল মালিক জামিনুর রহমান।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা