সারাদেশ

৬০ কেজির সামুদ্রিক ছুরি ধরা পড়লো নদীতে

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর সাঁড়া ঘাট এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের ছুরিমাছ।

শনিবার (২১ আগস্ট) ভোরে মাছটি ধরা পড়ে। মাছটি ঈশ্বরদী বাজারের আড়ত থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হয়। মাছটি কিনে নেন রুবেল হোসেন নামে এক ব্যবসায়ী।

মাছ ব্যবসায়ী রুবেল হোসেন জানান, মাছটি রূপপুর প্রকল্পের গ্রীন সিটি এলাকায় ২৫ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

ছুরি মূলত সামুদ্রিক মাছ। পদ্মা নদীতে পানি বাড়ার কারণে উজান থেকে মাছটি হয়তো ভেসে এসেছে। মাছটি স্থানীয়ভাবে পাখি মাছ বলেও পরিচিত।

ঈশ্বরদী উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আনসারুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা