সারাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের কাশেমপুর শুকুর আলীর ইটভাটার সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (২১ আগস্ট) ভোররাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার লুৎফর রহমান টুকুর ছেলে আল মামুন শান্ত ও একই এলাকার রবিউল শেখের ছেলে রাব্বি শেখ।

জানা গেছে, ওই এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল দুর্বৃত্তরা। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। ভোররাতে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। অভিযানকালে চাইনিজ কুড়াল, হাতুড়ি, সেলাইরেঞ্জ উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা