সারাদেশ

কুষ্টিয়ায় আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ আগের চেয়ে কিছুটা কমেছে। এখন পর্যন্ত ১৪৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আক্রান্ত রোগীর সংখ্য ১০৯ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩৭ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬২টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৫০ জন। তাদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, কুমারখালীতে ছয়জন, দৌলতপুরে একজন, ভেড়ামারায় আটজন, মিরপুরে চারজন এবং খোকসায় রয়েছেন দুইজন। শনাক্তের হার ১৯ দশমিক ৮ শতাংশ। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৯৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৬৫ জন। আর সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৭৮ জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

মনোহরদীতে কমছে শীতকালীন সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন বাজারে শীতকালীন স...

‘মাদক, বাল্যবিয়ে ও সড়ক অনিয়মকে না’

মাদক, বাল্যবিয়ে ও অসচেতনতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা, বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা