সারাদেশ

দু’দিন পর চুরি হওয়া নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী: নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক শিশু চুরির হওয়ার দু’দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে কবিরহাট উপজেলার প্রাইভেট হাসপাতালের ম্যানেজার জুলফিকার হায়দার সোহাগকে (৪০) আটক করা হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) রাতে দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের সাহাজির হাট বাজার এলাকার সোবহান মুন্সি বাড়ির আলী আহমদের ঘর থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ। আটক সোহাগ ঘোষবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হালিমের ছেলে।

নবজাতক শিশুটি নোয়াখালী পৌরসভার কৃষ্ণরামপুর মহল্লার মো. আবদুল মালেক ও মোছাস্মৎ জুলেখা বেগম দম্পতির ছেলে।

এর আগে, বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল হাসপাতালের ২নং ওয়ার্ড থেকে এ নবজাতক চুরির ঘটনা ঘটে। জানা যায়, গত সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটির জন্ম হয়।

উল্লেখ্য, গত বুধবার রাতে নবজাতক শিশুর মা জুলেখা বেগম তার দুই দিন বয়সী শিশু সন্তানকে বেডে রেখে টয়লেটে যান। টয়লেট থেকে এসে দেখেন তার সন্তানটি বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজে তার সন্তানের সন্ধান পাননি। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা