সারাদেশ

ফেনীতে প্রবাসী স্বামীকে হত্যা করে পালিয়েছে স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীতে সোহেল নামে এক প্রবাসী স্বামীকে হত্যা করে স্ত্রী শিউলীর বিরুদ্ধে দুই শিশু সন্তান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ আগস্ট) ফেনী শহরের সুফি সদর উদ্দিন সড়কে চৌধুরী সুলতানা ভবনে এ ঘটনা ঘটেছে।

প্রবাসী সোহেল (৩৫) পরিবার নিয়ে ওই ভবনের ষষ্ঠ তলায় থাকতেন। পুলিশ বাড়ি থেকে প্রবাসীর লাশ উদ্ধার করেছে। সোহেল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল প্রায় ১২ বছর ধরে দুবাই ছিলেন। আট বছর আগে দেশে ফিরে তিনি চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শিউলি আক্তারকে বিয়ে করেন। এরপর আবার দুবাই চলে যান। এক মাস আগে দুবাই থেকে তিন মাসের ছুটিতে দেশে আসেন সোহেল।

এর মধ্যে বৃহস্পতিবার রাতে সোহেলকে কুপিয়ে হত্যার পর দুই সন্তান রিহান (৭) ও জান্নাতকে (৪) নিয়ে পালিয়ে যান শিউলি। গভীর রাতে বের হওয়ার সময় বাসার দারোয়ানকে জানান, তার বাবা মারা গেছেন, সেখানে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে প্রবাসীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহবধূর মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা