সারাদেশ

রাজ্জাক হত্যায় সাবানার ফাঁসি বহাল!

সাননিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় স্বামী হত্যায় স্ত্রী সাবানা ও সঙ্গী আব্দুল আলিমকে মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বুধবার (১৮ আগস্ট) ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে সাবানার পক্ষে শুনানি করেন আইনুন্নাহার সিদ্দিকা, আলিমের পক্ষে ছিলেন কাজী জাহেদ ইকবাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৯ মার্চ রাতে যশোর চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের আব্দুর রাজ্জাককে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন তার স্ত্রী সাবানা খাতুন ও তার কথিত প্রেমিক আব্দুল আলিম। এ ঘটনায় নিহতের ভাই মিন্টু বাদী হয়ে ১১ মার্চ চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবানা ও আলিমকে আসামি করা হয়।

আলিমের সঙ্গে সাবানার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন সাবানা। এ মামলায় বিচার প্রক্রিয়া শেষে ২০১৬ সালের ১৪ মার্চ স্বামী হত্যার দায়ে স্ত্রী সাবানা ও সাবানার সঙ্গী আলিমকে ফাঁসির দণ্ড দেয় বিচারিক আদালত।

পরে তাদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টের ডেথ রেফারেন্স আসে। সেই সঙ্গে আসামিরা আপিল আবেদন করেন। আপিলের শুনানি শেষে সাবানা-আলিমের মৃত্যুদণ্ড বহাল রাখার রায় দিলো আদালত।

আলিমের আইনজীবী কাজী জাহেদ ইকবাল বলেন, হাইকোর্ট বিভাগ আজকে এ মামলার শুনানি নিয়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। এ রায়ের বিরুদ্ধে আসামি আলিমের পক্ষে আপিল বিভাগে আবেদন করা হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা