সারাদেশ

বোমা তৈরির সময় বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়ের বিলগাথুয়া মধ্যপাড়ায় আবু বক্করের বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন- আবু বক্কর (৩৬) ও তার স্ত্রী মধুবালা (২৮)। আবু বক্কর প্রাগপুর বিলগাথুয়া গ্রামের ইনতাজ আলীর ছেলে।

প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল জানান, দুপুরে আবু বক্কর বাড়িতে বোমা তৈরি করছিলেন। এ সময় বোমার বিস্ফোরণ ঘটে। এতে স্ত্রীসহ আবু বক্কর আহত হন। সে এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও চোরাকারবারী।
তিনি আরও জানান, আহতদের প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে আবু বক্করের অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকায় পাঠানো হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কালাম, বেকু ও রায়হান নামে তিনজনকে আটক করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা