সারাদেশ

মারা গেছে ‘রানী’

নিজস্ব প্রতিনিধি, সাভার (ঢাকা): বিশ্বের সর্বকনিষ্ঠ গরু ‘রানী’ মারা গেছে। পেটে গ্যাস জমার কারণে মারা যায় সে। রানী বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির গরু।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে মারা যায় গরুটি।

জানা গেছে, সাভারের আশুলিয়ার গ্রাম চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে রানীকে লালনপালন করা হয়। সে বিশ্বের সর্বকনিষ্ঠ গরু। এ বিষয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর প্রক্রিয়াও শুরু হয়েছিলো। তবে আজ সে মারা যায়।

রানীর উচ্চতা ছিলো ৫০.৮ সেন্টিমিটার (২০ ইঞ্চি), লম্বা ৬০.৫৮ সেন্টিমিটার (২৭ ইঞ্চি)। রাণীর ওজন ছিলো ২৬ কেজি।

শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাণী চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল জানান, সকাল থেকে রানী অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেটে গ্যাস জমে রানীর মৃত্যু হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা