সারাদেশ

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগাছায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিপুল চন্দ্র (৪৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার বিপুল চন্দ্র পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণীকুন্ডা গ্রামের পুন্ন চন্দ্রের ছেলে।

জানা গেছে, ওই ছাত্রী তাম্বুলপুর ইউনিয়নের পাওটানা বাজারে এমবিশন কোচিং সেন্টারের নিয়মিত শিক্ষার্থী। সোমবার (১৬ আগস্ট) দুপুরে কোচিং করতে যায় সে। তবে অন্য শিক্ষার্থীরা না থাকার সুযোগে দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক বিপুল চন্দ্র। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে বিপুল চন্দ্রকে আটক করে। পরে স্থানীয় তাম্বুলপুর ইউনিয়ন পরিষদে নিয়ে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের কথা বলা হয়। তবে শিক্ষক বিপুল চন্দ্রকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মামলা করতে রাজি হয়নি। তাই ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে বিপুল চন্দ্রকে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা