সারাদেশ

পড়ে আছে ২৫ হাজার পাসপোর্ট

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: গত ৪-৫ বছর ধরে প্রায় ২৫ হাজার পাসপোর্ট অফিসেই পড়ে আছে। এ চিত্র টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে এর সত্যতা মেলে।

জানা গেছে, গত ৪-৫ বছর ধরে প্রায় ২৫ হাজার পাসপোর্ট ওই অফিসেই পড়ে আছে। এর মধ্যে প্রায় ১৩ হাজার পাসপোর্টধারী মারা গেছেন। অনেকের হয়তো আর পাসপোর্ট লাগবে না। অনেক পাসপোর্টের মেয়াদ শেষের দিকে। মেয়াদোত্তীর্ণ ও পড়ে থাকা পাসপোর্টের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে জানানো হয়েছে।

টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের দায়িত্বরত কর্মকর্তাদের দাবি, ভোগান্তি ছাড়াই মানুষজন সহজেই নিয়ম অনুযায়ী এখান থেকে পাসপোর্ট গ্রহণ করতে পারছেন।

এদিকে অভিযোগ রয়েছে, টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে দালালের খপ্পরে পড়ছেন ভুক্তভোগীরা। পাসপোর্ট অফিসে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী (আনসার) থেকে শুরু করে পাসপোর্ট অফিসের আশপাশের ফটোকপির দোকানদার ও স্থানীয় দালালরা বিপুল টাকার বিনিময়ে পাসপোর্টের কাজ করিয়ে দেন। এতে সাধারণত কেউ যদি দালাল ছাড়া পাসপোর্টের জন্য আবেদন জমা দিতে যান তাতে বিভিন্ন ভুল ধরিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়। ফলে ভুক্তভোগীরা টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে সেই আবেদন পুনরায় অফিসে জমা দেন।

টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক বিপুল কুমার গোস্বামী জানান, ৪-৫ বছরে আবেদনকারীদের প্রায় ২৫ হাজার পাসপোর্ট পড়ে আছে। এছাড়া ২ হাজার ৪০০ পাসপোর্ট বিভিন্ন সমস্যার কারণে আটকা পড়ে আছে।

তিনি আরও বলেন, সম্প্রতি দালালদের তালিকা তৈরি করে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। এছাড়াও পাসপোর্ট অফিসে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা