সারাদেশ

গভীর রাতে ভেঙে পড়লো সেতু

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা খালের ওপরে নির্মিত সেতুটি ভেঙে পড়েছে। এতে খোন্তাকাটা ও রায়েন্দা ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ।

সোমবার (১৬ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। অতিদ্রুত সেতুটি সংস্কার করে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করার আবেদন জানিয়েছে স্থানীয়রা।

জানা গেছে, খোন্তাকাটা এবং রায়েন্দা ইউনিয়নবাসীর যাতায়াতের জন্য সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। গত বছর ওই সেতুটি একদিকে হেলে পড়েছিলো। সে সময় সংস্কার করে সাময়িক চলাচলের ব্যবস্থা করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে গতকাল গভীর রাতে সেতুটি ভেঙে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, অনেকবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষের উদাসীনতা আর সংস্কারের অভাবেই সেতুটি ভেঙেছে।

বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, ‘কয়েক বছর আগে আমরা সেতুটি পরিত্যক্ত ঘোষণা করি। তখন মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও দেওয়া ছিল। সেতুটি অপসারণ করে নিলামে দেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য বিকল্প লোহার সেতুও করা হয়েছিল। এছাড়া এখানে নতুন সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা