সারাদেশ

চট্টগ্রামে করোনায় ১১ মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ২৫০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৩৮ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত ৯৫ হাজার ৪৮২ জন। এদিন করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ দিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৬৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৩২টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৮৪ জন, বিআইটিআইডি ল্যাবে ১২৮ জন, চমেক ল্যাবে ৮৭ জন এবং সিভাসু ল্যাবে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ ছাড়া, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২১২টি নমুনা পরীক্ষা করে ১৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষা করে ২১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২১টি নমুনা পরীক্ষা করে ১০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩৩টি নমুনা পরীক্ষা করে ৩ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি। তবে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯টি নমুনা পরীক্ষা করে ৪ জন এবং অ্যান্টিজেন টেস্টে ১৯৭টি নমুনা পরীক্ষায় ৩০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৭৯ জন এবং উপজেলায় ১৫৯ জন। এ ছাড়া করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। এর মধ্যে ৭ জন উপজেলায় এবং ৪ জন নগরের।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা