সারাদেশ

অস্ত্র ঠেকিয়ে হাটে গণডাকাতি: গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের রায়পট্টিতে হাটের সব মানুষকে জিম্মি করে একযোগে ১৩ দোকানে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আলী হোসেন (৪২) ও আরিফ সরদার (২৬) আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য। তাদের বাড়ি গৌরনদী ও মাদারীপুরের কালকিনি উপজেলায়।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

জানা গেছে, গত শনিবার রাত আড়াইটায় রায়পট্টির ওই হাটে ৩০ জনের একটি দল অস্ত্রসহ প্রবেশ করে। প্রথমে তারা পাহারাদারদের বেঁধে ফেলেন। এছাড়া বাজারে অন্য যারা ছিলেন তাদের মারধর করে বসিয়ে রাখেন। আতঙ্ক সৃষ্টির পর একে একে ১৩টি দোকান থেকে নগদ প্রায় ৩০ লাখ টাকা ও ৩৫ কার্টুন সিগারেট নিয়ে যায়। ডাকাতি শেষে ভোরের দিকে পালরদী নদী দিয়ে স্পিডবোটযোগে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় রোববার রাতে থানায় মামলা হয়। রাতেই ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

ওসি আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে। বাকিদের গ্রেফতার করা হবে। অভিযানের স্বার্থে এই মুহূর্তে আর কোনো তথ্য প্রকাশ করা সম্ভব না।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা